সন্দেশখালির অবস্থা দেখে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার

সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে সোমবার বাংলায় এসেছেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। সোমবার সকালে কলকাতা পৌঁছে সোজা সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। আগের সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের যে প্রতিনিধি দল সন্দেশখালি গিয়েছিল, তার সদস্যেরাও ছিলেন রেখার সঙ্গে। সন্দেশখালি পৌঁছে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। এর পর সন্দেশখালি থানাতেও যান রেখা। থানা থেকে বেরিয়ে তিনি দাবি করেন, দিনের পর দিন সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতন হয়েছে। দু’জন ধর্ষণের অভিযোগও জানিয়েছে। এর পর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন তিনি।

রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি বলেন, ‘‘দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন হয়েছে। ১৮টা অভিযোগ পেয়েছি। দু’জন ধর্ষণের অভিযোগ জানিয়েছে। পুলিশের উপর মানুষের আস্থা নেই। আমাকে ধরে গ্রামের মহিলারা কাঁদছেন। রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনও উপায় নেই।’’

এর আগে জাতীয় তফসিলি কমিশনও রাজ্যে রাষ্ট্রপতি জারি করার সুপারিশ করে।শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ওই সুপারিশ করেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি গিয়েছিল জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল। সেখানে ওই প্রতিনিধি দলকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেছিলেন অরুণ। সেখান থেকে ফিরে শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কমিশনের চেয়ারম্যান অরুণ এবং অন্য প্রতিনিধিরা। সেখানেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ জানানো হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube