সন্দেশখালিতে জারি ১৪৪ ধারায় স্থগিতাদেশ হাইকোর্টের, শর্তসাপেক্ষে যেতে পারবেন শুভেন্দু

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সাত দিনের জন্য স্থগিতাদেশ বহাল থাকবে, সোমবার এই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

সন্দেশখালি সংক্রান্ত সমস্ত মামলার তথ্য চাইল কলকাতা হাইকোর্ট। বসিরহাট জেলার এসপিকে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জানিয়েছেন সন্দেশখালির নির্দিষ্ট কিছু জায়গায় যেতে পারবেন শুভেন্দু অধিকারী। কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না জানাল হাইকোর্ট।

আদালতে শুভেন্দুর আবেদনের বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)-র রিপোর্ট বিচারপতির সামনে তুলে ধরেন। দাবি করেন, শুভেন্দু সন্দেশখালি গেলে বিশৃঙ্খলা তৈরি হতে হতে। আইবির রিপোর্ট প্রকাশ করা যায় না। তাই পুরো রিপোর্ট পড়া হয়নি আদালতে। এর পরেই কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোককুমার চক্রবর্তীর কাছে বিচারপতি চন্দ জানতে চান, তাঁদের কোনও আপত্তি রয়েছে কি না। অশোক জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। কোনও নির্দেশ নেই।

এই নিয়ে রাজ্য সওয়াল করে বলে, সারা জীবনে সন্দেশখালি যাননি, শুধুমাত্র ১৪৪ ধারা জারি হয়েছে বলে সেখানে তাঁকে যেতেই হবে? বিচারপতি এই প্রসঙ্গে রাজ্য প্রশ্ন করেন, ‘‘আদালত আগে যে নির্দেশ দিয়েছিল, তার কী হল ? আদালতের নির্দেশ বিবেচনা করে দেখেছিল প্রশাসন ? যেদিন ১৪৪ ধারা বাতিল করা হল, সে দিনই আবার ১৪৪ ধারা জারি করা হল ! আদালতের নির্দেশের কী গুরুত্ব থাকল ?’’ এর পরেই বিচারপতির মন্তব্য, ১৪৪ ধারা জারি করে কোনও ব্যক্তিকে কোনও এলাকায় প্রবেশ করা থেকে আটকানো যায় না। ১৪৪ ধারার মানে এক সঙ্গে পাঁচ জন ব্যক্তি যাতে একত্রিত হতে না পারে। তার পরেই শর্তসাপেক্ষে শুভেন্দুকে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দেয় আদালত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube