গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম বর্ধমানের আসানসোলে। গরু বোঝাই ম্যাটাডোর ভ্যান থেকে গরু নামিয়ে ভ্যানটিতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। ম্যাটাডোরের চালক খালাসিকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। আসানসোল দক্ষিণ থানার ডাং মহিশীলার ঘটনা।
অভিযোগ,এলাকায় আখছার গরুর চুরির ঘটনা ঘটছে, সোমবার দুপুরে একটি সন্দেহজনক গরুবোঝাই ম্যাটাডোর কে আটকায় এলাকাবাসী। তারপর ম্যাটাডোর থেকে গরু নামিয়ে গাড়িটিতে ভাঙচুর চালানো হয় ও পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। চালক ও খালাসিকে বেধড়ক মারধর করা হয়। উত্তেজিত জনতার হাত থেকে তাদের রক্ষা করতে গিয়ে লাঠির ঘায়ে আহত হন এক ব্যক্তি। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপির নেতৃত্বে তিনটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, দমকলের একটি ইঞ্জিন গাড়িটির আগুন নেভায়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

