রাজ্যপালের সফরের দিকে নজর রাখছে তৃণমূল কংগ্রেস। চোপড়ার চেতনাগছে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
উল্লেখ্য, উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের চেতনাগছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা চেতনাগছে নর্দমা সম্প্রসারনের কাজ চলাকালীন মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি এই ঘটনার পর বিএসএফের গাফিলতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। ইতিমধ্যে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে গেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।
সোমবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। চন্দ্রিমা জানিয়েছেন, দুর্ঘটনার জন্য বিএসএফের শাস্তির দাবি করে রাজ্যপাল সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। রাজ্যপাল কারণে অকারনে এলাকায় চলে যাচ্ছেন। যদি তিনি অন্য কোথাও যেতে পারেন তবে চেতনাগছ গ্রামে যাওয়ার জন্য আবেদন করেছিল প্রতিনিধি দলের সদস্যরা। তাদের আবেদনকে মান্যতা দিয়ে আগামীকাল মঙ্গলবার চেতনাগছ আসছেন রাজ্যপাল।এখানে এসে রাজ্যপাল কী করেন সেদিকেই শাসকদল তাকিয়ে আছে।
মঞ্চে বক্তব্য রাখতে কেঁদে ফেললেন রাজ্য মহিলা নেত্রী তথা অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার দুপুরে চোপড়ার চেতনাগছ এলাকায় তৃণমূলের ধর্ণা অবস্থায় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি মঞ্চে নিহত চার শিশুর পরিবারের সাথে দেখা করেন। মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশু হারা মায়েরা। এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজেই কেঁদে ফেললেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এই ঘটনা খুবই বেদনাদায়ক। “আমরা শুরু থেকে পরিবারের হয়ে বিচারে দাবিতে লড়াই করে যাচ্ছি। রাজ্যপালের সঙ্গে দেখা করে চোপড়ার আসার জন্য তাঁকে বলা হয়েছিল। আগামীকাল রাজ্যপাল চোপড়া এসে কী বিচার করছেন। যদি পরিবার কেন্দ্রের তরফ থেকে বিচার না পায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবে বিচার আদায় করতে লাগে সেটা তিনি করবেন” বলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

