সন্দেশখালির জমি মালিকদের জমির পাট্টা ও সেই জমির রেকর্ড দেওয়ার ব্যবস্থা করতে উদ্যোগী জেলা পরিষদ

অজানা কারণে পায়নি পাট্টা জমা নেওয়া হয়নি খাজনা। স্বীকার করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ন গোস্বামী। উত্তপ্ত সন্দেশখালিতে অভিযোগ উঠেছিল শেখ শাজাহান ও তার অনুগামীরা আটকে রেখেছে স্থানীয় বাসিন্দাদের জমির পাট্টার কাগজ ও দিতে দেওয়া হয়নি খাজনা। কার্যত সোমবার দুপুরে সেই অভিযোগে সিলমোহর পড়ল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তিতুমীর হলে। সোমবার সন্দেশখালির বিভিন্ন মৌজার প্রায় ৫২ জন জমি মালিকদের জমির পাট্টা ও সেই জমির রেকর্ড দেওয়ার ব্যাবস্থা করতে উদ্যোগ নিল জেলা পরিষদ।

সোমবার বারাসাতের জেলা পরিষদ দফতরে এই পাট্টা ও সেই জমির রেকর্ড তথা নাম নথি ভুক্ত করার কাজ শুরু করলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তত্ত্বাবধানে জেলার আধিকারিকেরা। তবে এই অনুষ্ঠানে উপস্থিত জমির মালিকরা বিভিন্ন সময় আবেদন করেও জমির রেকর্ড পাচ্ছিলেন না। শাহজাহান শেখ ও তার দলবল জমির রেকর্ডে ও খাজনা প্রদানে বাধার সৃষ্টি করেছিল। সমস্যায় পড়েছিলেন জমির মালিকরা। আজ, সোমবার পদ্ধতিগত বিষয়কে অবলম্বন করে ধাপে ধাপে দেওয়া হচ্ছে রেকর্ডের কাগজ। পরে নারায়ণ গোস্বামী বলেন, কোনও অজানা কারণে জমির কাজ স্তব্ধ থাকলেও এখন থেকেই সেই কাজ স্বাভাবিকভাবে চলবে।

পাশাপাশি উত্তর ২৪ পরগনা ডেপুটি বি এল আরও অনুপম দাস মজুমদারও বলেন কোন অজানা কারণেই এদের পাট্টা ও খাজনার কাজ বন্ধ ছিল। এই ঘটনার পরে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে সন্দেশখালি নিয়ে ব্যাকফুটে শাসক দল যে কারণেই তড়িঘড়ি এই পদক্ষেপ। তবে এই পাট্টা বিলি আদৌও কতটা ভোট বাক্সে কাজে লাগে তা সময় বলবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube