মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা-ছেলের

লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হল বাবা ও ছেলের । শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের রামচন্দ্রপুরের কাছে রাজ্য সড়কে । জানা যায় মৃতদের নাম মিলন ভক্ত ও পিন্টু ভক্ত ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, শনিবারে সকালে আউসগ্রামের আলুটিয়াগ্রামের বাসিন্দা মিলন ভক্ত ও পিন্টু ভক্ত একটি মোটরসাইকেলে করে ভাতারের মহাতা গ্রামে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন । ভাতারের রাই রামচন্দ্রপুরের কাছে একটি লরির সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় ।

সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা মিলন ভক্তের । আহত অবস্থায় মৃতের ছেলে পিন্টু ভক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা । এই দুর্ঘটনায় ঘাতক লরিটি আটক করেছে পুলিশ । একই সঙ্গে গ্রেফতার করা হয় লরি চালককেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube