শিলিগুড়ি জংশন এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতা শাবক।এমন ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে স্থানীয় কয়েকজন সেখানে দুটি চিতা শাবককে ঘুরতে দেখেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।এদিকে খবর পেয়ে এলাকায় তল্লাশি শুরু করেছে সারুগাড়া বন দফতর। রাত থেকেই এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।
জানা গিয়েছে, রবিবার রাতে জংশনের কাছে জঙ্গলের মধ্যে দুটি চিতা শাবককে দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সারুগাড়া বন দফতরের কর্মীরা। এরপরই চিতা শাবকের খোঁজ শুরু করা হয়। এদিকে বিষয়টি জানতে পেরে সেখানে পৌঁছন ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক।সোমবার সকাল থেকে ফের এলাকায় তল্লাশি শুরু করেছে বনকর্মীরা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

