ফের আধার কার্ড বাতিলের চিঠি, ছড়াচ্ছে আতঙ্ক

বনগাঁর ১১ নম্বর ওয়ার্ডে একাধিক বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছল, আতঙ্কিত এলাকাবাসী। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে আধার কার্ড বাতিলের চিঠি গিয়েছে। বনগাঁ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০টি পরিবারের কাছে আধার কার্ড বাতিলের চিঠি গিয়েছে। যাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী। তারা বলছেন, আধার কার্ড বাতিলের ফলে তাদের ব্যাঙ্ক একাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, রেশন বন্ধ হয়ে গিয়েছে, গ্যাস তুলতে পারছেন না এবং বন্ধ হয়ে গিয়েছে সমস্ত রকম সরকারি পরিসেবা। এইভাবে যদি আধার কার্ড বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা বাঁচবেন কিভাবে। তারা চাইছেন অবিলম্বে তাদের আধার কার্ড চালু করা হোক।

বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বনগাঁ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা মহন্ত। তিনি বলেন তার এই ওয়ার্ড মতুয়া অধ্যুষিত, প্রায় ৯০ শতাংশ মানুষ মতুয়া সম্প্রদায়ের। কয়েক দিন ধরে এলাকার মানুষ তাকে জানাচ্ছেন তাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। কেন্দ্র সরকার ঘুরিয়ে এনআরসি চালু করছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube