সন্দেশখালির যে অঞ্চলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে সেখানে যাওয়ার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি কৌশিক চন্দ্র।এলাকা নির্দিষ্ট করে আদালতকে জানানোর জন্য শুভেন্দুর আইনজীবীকে নির্দেশ বিচারপতির। দুপুর ৩টেয় ফের মামলার শুনানি।
১৪৪ ধারাকে সামনে রেখে সন্দেশখালিত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। সিপিএমের একটি মামলার প্রেক্ষিতে সন্দেশখালি থেকে ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তার পর সন্দেশখালির পাঁচ জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে প্রশাসন। শুভেন্দুর অভিযোগ, তার পরেও তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে গত ১৬ই ফেব্রুয়ারি আবার হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বিচারপতি চন্দ সেই মামলা দায়েরের অনুমতি দেন। তার শুনানিতেই সোমবার বিচারপতির পর্যবেক্ষণ যে সব এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে, সেখানে যেতে পারেন শুভেন্দু।
“ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যেকোন নাগরিক যেকোন জায়গায় যেতে পারেন। রাজ্য বলতে পারে না যে কোন নির্দিষ্ট ব্যক্তি সন্দেশখালি যাবেন না। প্রশাসন অবশ্যই বিধি নিষেধ আরোপ করতে পারে। কিন্ত যাবেন না এটা বলতে পারে না। সেই বিধিনিষেধ আদৌ গ্রহণযোগ্য কি না, বা সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে সেটা আদালত খতিয়ে দেখবে” শুভেন্দুর সন্দেশখালি যাওয়া প্রসঙ্গে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

