মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং বানিয়ে তাক লাগালো সিকিম। নিমেষে মিটতে চলেছে গ্যাংটকের তীব্র যানজট সমস্যা। নিস্তার পাবে চালকরাও। স্মার্ট সিটির অধীনে প্রথম ধাপেই চমক সিকিম সরকারের। সিকিমের গ্যাংটকের এমজি মার্গের পাশে ৩.৭৫ লক্ষ বর্গ ফুট জায়গায় তৈরি করা হল মাল্টিলেভের হাইড্রোলিক পার্কিং।
এই প্রথম হিমালয়ের পর্বতশৃঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হল এইধরনের বহুতল। আইআইটি গুয়াহাটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে। মূলত স্টিল ব্যবহার করে প্যারাফেব্রিকেটেড প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা হয়েছে ওই বহুতলটি। ওই প্রযুক্তির মাধ্যমে সাত রিখটার স্কেলের তীব্রতাতেও অক্ষত থাকবে বহুতলটি।
১৯৬ কোটি টাকায় ২৬ বছরের জন্য লিজে ওই পিপিপি প্রকল্পের অধীনে এক বেসরকারি সংস্থাকে ওই পার্কিংটি পরিচালনার জন্য তুলে দিয়েছে সিকিম সরকার। এক সঙ্গে ৪০০ টির বেশি গাড়ি ওই বহুতলে রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রথম তলায় থাকবে পাঁচতারা শপিং মল। এছাড়াও চালকদের মনোরঞ্জনের জন্য থাকবে ইন্ডোর খেলাধুলার জায়গা, ক্যান্টিং। রবিবার আনুষ্ঠানিকভাবে ওই পার্কিং ও বহুতলের সূচনা করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। উপস্থিত ছিলেন মুখ্যসচিব ভিবি পাঠক সহ মন্ত্রীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

