রহস্যজনক কারণে হাইকোর্টের আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। আগামী ২১শে ফেব্রুয়ারি লালবাজারে হাজিরা নির্দেশ দেওয়া হল তাঁকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী সূর্যনীল দাস। আইনজীবী সূর্যনীল দাসের তরফে বিচারপতি কৌশিক চন্দের আদালতে মামলা দায়ের করার আবেদন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। তলব পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
অভিযোগ, তিনি শুভেন্দু অধিকারীর সন্দেশখালি অভিযান নিয়ে মামলা দায়ের করার পর থেকে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হচ্ছেন। তারপরই লালবাজারের তলব। আগামী ২১শে ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে লালবাজারে। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি কৌশিক চন্দ্র।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

