সদ্যজাত শিশুকে নিয়ে এইচডিইউতে বসে উচ্চ মাধ্যমিকের ইংরেজী পরীক্ষা দিচ্ছন পরীক্ষার্থী নাজমা।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ঘাট বাওড় গ্রাম পঞ্চায়েতের ভিরা গ্রামের বাসিন্দা সাহিল মন্ডলের স্ত্রী সন্তানসম্ভব অবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন। প্রথম দিনের পরীক্ষা তিনি স্বাভাবিক ভাবে পরীক্ষা সেন্টারে গিয়ে দিয়েছেন। কিন্তু শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, রবিবার তাকে সিজার করা হয় । পুত্র সন্তান জন্ম দেয় নাজমা । এরপরেই পরীক্ষা দেওয়ার জন্য ডাক্তারদের কাছে অনুরোধ থাকে নাজমা। পরবর্তীতে বনগাঁ মহাকুমা হাসপাতাল এর পক্ষ থেকে এইচ ডি ইউ ইউনিটের মধ্যেই সদ্যোজাত শিশুকে নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। হাসপিটালের বেডে বসেই ইংরেজি পরীক্ষা দিচ্ছে নাজমা ।
এই বিষয়ে নাজমার শাশুড়ি জানাচ্ছেন, “নাতি হওয়ায় আমরা এমনিতেই খুশি। বৌমা পরীক্ষা দিচ্ছে তাতেও আমরা খুশি, পাস করলে আরও খুশি হব।”
বনগাঁ মহকুমা হাসপাতালে সুপার বলেন, “সিজার করবার পরে নাজমা ডাক্তারদের কাছে আবেদন করতে থাকে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা সেই মতো প্রশাসনিক স্তরে কথা বলে নাজমার পরীক্ষার ব্যবস্থা করেছি।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

