মুর্শিদাবাদ রাণীনগর থানার ডেপুটি পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় উদ্ধার এক বালতি বোমা। স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলা সকালে মাঠের উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎই বাড়ির পাশে বাঁশ বাগানে একটি বালতি দেখতে পান। ঠিক ওই সময় ওই মহিলা অনুমান করেন যে ওই বালটির ভেতর বোম আছে। তারপরেই স্থানীয় সিভিক পুলিশকে খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে রানীনগর থানার পুলিশ এসে ওই জায়গাটিকে পাহারা দেয়।
ঘটনাটি ঘটেছে রবিবার সকাল তবে, ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাণীনগর থানার ডেপুটি পাড়া এলাকায়। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যাপক পরিমাণে বোমাবাজি এবং পঞ্চায়েত নির্বাচনের শেষেও কিন্তু বোমা উদ্ধার হয়েছিল। তবে লোকসভা নির্বাচনের আগে কী আবারও রানীনগরের ডেপুটি পাড়া এলাকায় সন্ত্রাস সৃষ্টি হচ্ছে! সেই কারণেই কী এত পরিমান বোমা মজুদ করা ছিল?তবে ওই ঘটনায় কোনো অপ্রীতিকার ঘটনা যেন না ঘটে সেই কারণেই রানীনগর থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ পিকেট করে পাহারা দিয়ে রাখা হয়। আজ অর্থাৎ সোমবার বোম ডিস্ক জাল টিমকে খবর দিলে ইতিমধ্যেই তারা রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

