বাম আমলে তৈরি জঙ্গলমহল ঝাড়গ্রামে পর্যটন তথ্য কেন্দ্র এখন সমাজ বিরোধীদের আখড়া। তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ প্রায় দেড় দশক।
পর্যটকদের সহায়তার জন্য বাম আমলে চালু হয়েছিল পর্যটন তথ্য কেন্দ্র। সেটি দীর্ঘদিন ধরেই তালা বন্ধ। একই সঙ্গে বন্ধ ওই কেন্দ্রের পিছনে থাকা পুরসভার থিম্যাটিক পার্ক ও নিজস্বী জোন। যা তৈরিতে খরচ হয়েছিল ১২ লক্ষ টাকা। ২০০৭ সালে ১৪ সেপ্টেম্বর ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে ওই তথ্যকেন্দ্র চালু হয়েছিল। ট্রেনে করে ঝাড়গ্রামে আসা পর্যটকেরা স্টেশন থেকে বের হয়েই যাতে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন, সে জন্যেই তৈরি করা হয়েছিল ওই তথ্যকেন্দ্র। ভাড়ার গাড়ির সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়ার জন্য ওই কেন্দ্রে থাকতেন পুরসভার অস্থায়ী কর্মীরা। উদ্বোধনের বছর খানেক পরেই জঙ্গলমহলে অশান্তি শুরু হয়ে যায়। বন্ধ হয়ে যায় ওই কেন্দ্র।
২০১২ সালে বাম পুরবোর্ডের উদ্যোগে ফের চালু হয় পুর কর জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। বছর খানেক পরে ফের তালাবন্ধ হয়ে যায়। ২০১৯ সালে তৎকালীন পুর প্রশাসক সেটি আবার চালু করেছিলেন। ২০১৯ সালের শেষ নাগাদ ওই কেন্দ্রের পেছনে তৈরি হয় থিম্যাটিক পার্ক ও নিজস্বী জোন। ওই সময় পর্যটন অনুসন্ধান কেন্দ্রের পাশেই ট্যাক্সি স্ট্যান্ডকেও নিয়ে আসা হয়।বর্তমানে আবর্জনা স্তূপে ভর্তি অনুসন্ধানকেন্দ্রটি । বিরোধীদল গুলি বক্তব্য পর্যটন অনুসন্ধান কেন্দ্রটি যদি খোলার ইচ্ছে নাই ছিল তাহলে কেন পুনরায় টাকা খরচ করলো সরকার।শুধুমাত্র ওই টাকাটি আত্মসাৎ করার জন্যই কয়েক মাসের জন্য খোলা হয়েছিল এই পর্যন্ত অনুসন্ধান কেন্দ্র কাজ শেষ টাকাও পকেটে এই গবেষণা খুলে রাখার কোন দরকার নেই। বন্ধ করে দেওয়া হয়েছে। রেল স্টেশনের পাশে একতলার এই পর্যটন অনুসন্ধান কেন্দ্রটি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

