দোকানে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা লুঠ করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। পালাতে গিয়ে ধরা পড়ল দু’জনে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের তেঁতুলতলা এলাকায়। ব্যবসায়ীর নাম হাসিবুল হক, বাড়ি রায়গঞ্জের তেঁতুলতলা এলাকায়। ওই ব্যবসায়ীর অভিযোগ, রাতে দোকানে কয়েকজন মুখ ঢাকা লোক হামলা চালায়।
ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ক্যাশ বাক্স থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালাতে যায়। কিন্তু সবাই গাড়ি করে পালাতে সক্ষম হলেও স্থানীয় মানুষজন দু’জনকে ধরে ফেলে, পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেই দু’জনকে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। পরে ওই অভিযোগকারী দোকানদার স্থানীয়দের সাথে এসে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

