মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রূপপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে শারিরীক অসুস্থতার কারণে আগমনী মণ্ডল তাঁর সন্তানকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছেন চিকিৎসা করানোর জন্য। তাঁর স্বামী ঐলক্যনাথ মণ্ডল বর্তমানে অন্য রাজ্যে কর্মরত।
বাড়িতে কেউ ছিলেন না আর সেই সুবাদে বাড়ির মধ্যে তালা ভেঙে দু’টি ঘর থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি যায়। জনবসতিপূর্ণ এলাকায় রবিবার রাতে এই ঘটনা নজরে আসতেই কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসে ঘটনাস্থলে। খতিয়ে দেখা হয় কী কী চুরি হয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকও।
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, কোথাও কেউ বাড়ি থেকে বাইরে গেলেও প্রশাসন ও পৌরসভাকে জানিয়ে গেলে এই ধরনের চুরির ঘটনা বন্ধ করা সম্ভব হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

