সন্দেশখালিতে এবার সমস্যা সমাধানের ক্যাম্প

প্রশাসনিক ভাবে গ্রামে গ্রামে বসল সমস্যা সমাধানের ক্যাম্প । গত কয়েকদিন ধরে সন্দেশখালির বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ মানুষ । গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ, লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন । এবার সমস্যা সমাধানের ক্যাম্প বসল সন্দেশখালিতে ।

জেলা শাসকের নির্দেশ মতো সন্দেশখালি দুই নম্বর ব্লক প্রশাসনের নির্দেশে রবিবার ছুটির দিনে সন্দেশখালীর পুকুরপাড়া, পাত্র পাড়া, সিংহ পাড়া সহ বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রশাসনের উদ্যোগে বসল সমস্যা সমাধানের ক্যাম্প । যে সমস্ত সাধারণ মানুষদের জমি দখল করে রেখেছে তৃণমূল নেতা সেই সমস্ত সাধারণ মানুষেরা জমি ফেরত পাওয়ার আবেদন জানাতে পারছেন এই ক্যাম্পে ।

পাশাপাশি যে সমস্ত জমির পড়চার নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া হয়েছে তাঁরাও তাঁদের জমির পর্চা নাম ঠিক করার জন্য আবেদন করতে পারছেন এই ক্যাম্পে । এলাকার যে সমস্ত মানুষদের পাট্টা জমি দখল করে নেয়া হয়েছে সেই পাট্ট মালিকেরাও তাঁদের জমি ফেরতের জন্য আবেদনপত্র জমা করছেন এই ক্যাম্পে । এই ক্যাম্পে এই সমস্ত আবেদনপত্র জমা হওয়ার পর সঠিকভাবে তদন্ত করে জমির মালিকদের জমি ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে ব্লক প্রশাসন সূত্র ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube