শুক্রবার থেকে সামান্য কমল তাপমাত্রা । সকাল থেকেই মেঘ কেটে ফের হেসেছে আকাশ । আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও উচ্চচাপ বলয় নেই । ফলে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে । একই ছবি উত্তরবঙ্গের ক্ষেত্রেও। ফলে বিদায়বেলায় ফের খানিকটা দাপট দেখা যাবে শীতের । তবে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা ।
তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিংয়ে । অন্যদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ডিগ্রি সেলসিয়াস । বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশের আশপাশে । যদিও মৌসম ভবন বলছে, আগামী সোমবার থেকে ফের বাড়বে পারা । কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে । অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে পারা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসেও উঠে যেতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

