হুগলির কোন্নগরে শিশু খুনের ঘটনায় এক ফরেন্সিক দলের প্রতিনিধিরা রবিবার তার বাড়িতে এসে পৌঁছয় । কোন্নগরের আদর্শনগর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় খুন হয় চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মা । তাঁর বয়স হয়েছিল ৯ বছর ।
সেই ঘটনার তদন্তে এসে তদন্তকারী আধিকারিকদের দাবি, তাঁরা রক্তের নমুনা সংগ্রহ করেছে, বাকিটা তদন্তে জানা যাবে । স্নেহাংশুর বাবার দাবি, ফরেনসিক অধিকারিকরা তাঁদের কিছু বলেননি । পাশাপাশি তিনি আরও জানান, তদন্তে তারা খুশি,তবে এই তদন্ত যেন ঠান্ডা ঘরে না যায় । যদিও ঘটনার পর দেড়দিন কাটলেও এখনও অধরা অপরাধীরা । স্থানীয় বাসিন্দারা চান দ্রুত ধরা পড়ুক অপরাধীরা । পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে এলাকায় শান্তি মিছিলের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
প্রসঙ্গত জানা যায়, শুক্রবার রাতে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় চতুর্থ শ্রেণীর স্কুলছাত্র স্নেহাংশু শর্মার দেহ । শিশুটিকে তৎক্ষণাৎ হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । কে বা কারা শিশুর খুনি তা জানতে তদন্তে নেমেছে পুলিশ । তার বাবা জানান ছুরি, ইট, মূর্তি দিয়ে মারা হয়েছিল তাঁর ছেলেকে । তার বাবার দাবি, কয়েকদিন আগে স্কুলের এক অন্য ছাত্রের সাথে একটা বিবাদ হয়েছিল তাঁর ছেলের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

