প্রকাশ্যে এল বিজেপির অর্ন্তদ্বন্দ

লোকসভা ভোটের আগে বিজেপির অর্ন্তদ্বন্দ প্রকাশ্যে চলে এল । বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে লাগাতর আন্দোলনের ডাক দিল দলের একাংশ । অবশ্য দলের জেলা সভাপতি বাসুদেব সরকার সহ দলের পদাধিকারীরা দিল্লীতে সর্বভারতীয় কনভেশনে যোগ দেওয়ায় তার মতামত পাওয়া যায় নি ।

উল্লেখ্য, আর কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষনা করতে চলছে নির্বাচন কমিশন । লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সর্বভারতীয় কনভেনশন দিল্লীতে অনুষ্ঠিত হচ্ছে । সর্বভারতীয় বিজেপি যখন সংগঠন গোছাতে ব্যাস্ত তখন উত্তর দিনাজপুর জেলায় উল্টো চিত্র ধরা পড়ল ।

২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে সরিয়ে বাসুদেব সরকারকে সভাপতির পদে বসানো হয়েছিল । বাসুদেব সরকারের বাড়ি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অর্ন্তগত দূর্গাপুরে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরীর আচরণে দলের কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরী হয় বলে খবর । এবারের লোকসভা নির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে । এই দাবিকে সামনে রেখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে দলের একাংশ ।

সেই দাবিকে আরও জোরালো করে তুলতে দলের একাংশ লাগাতর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করল। বিজেপির পদত্যাগী জেলা সহসভাপতি রীনা ঝাঁ জানিয়েছেন, “বর্হিরাগত বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারকে সভাপতির পদ থেকে সরিয়ে ভূমিপুত্রকে সভাপতি করা এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী না করে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে লাগাতার আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে” । মূলত, এই দু’টি দাবিকে সামনে রেখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা করবেন তাঁরা । পরবর্তীতে তাঁরা বিজেপি জেলা কার্যালয়ের সামনে আমরন অবস্থান বিক্ষোভে সামিল হবেন । তাঁদের এই আন্দোলনে রাজ্য নেতৃত্ব কর্ণপাত না করলে আন্দোলনরত বিজেপি কর্মীরা মাথা ন্যাড়া করে তার প্রতিবাদ জানাবেন বলেও এদিন জানিয়েছেন ।

অন্যদিকে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এবং সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে মুখ খোলায় বিজেপি প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়িকে বহিস্কার করা হয় । দলের এই সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্বজিৎবাবুকে পূণরায় দলে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন তাঁরা । বিজেপির একাংশ জেলা সভাপতি এবং সাংসদের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষনা করায় জেলা নেতারা বেশ খানিকটা বিপাকে পড়েছেন । জেলা সভাপতি বাসুদেব সরকার এবং সাংসদ দেবশ্রী চৌধুরী দিল্লীতে অনুষ্ঠিত সর্বভারতীয় কনভেনশনে যোগ দিতে দিল্লী যাওয়ায় তাঁদের মতামত জানা যায় নি। বিজেপি জেলা নেতারাও এনিয়ে কিছু বলতে রাজী হননি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube