হাতির তাণ্ডবে নষ্ট ফসল! মাথায় হাত কৃষকদের!

জলপাইগুড়িতে চলছে হাতির পালের তাণ্ডব । বিঘার পর বিঘা জমির আলু ক্ষেত খেয়ে সাবাড় করল হাতি । ফলে ব্যাপক ক্ষতি মুখে কৃষকরা ।

জানা যায়, ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নম্বর পঞ্চায়েতের কালাখাম্বা গ্রামে ভোররাতে ৩৩ টি হাতির পাল ঢুকে ৫০ বিঘা জমির আলু ক্ষেত নষ্ট করে যায় । নিজেদের ফসল বাঁচাতে রাত জেগে হাতির পাল তাড়ানোর পরিকল্পনাও নিয়েছিলেন কৃষকরা । তবে তাতেও কোনও কাজ হয়নি বলেই জানা যায় ।

এই হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে জমির ফসল । কার্যত কৃষকদের রাতের ঘুম উড়ে গিয়েছে । লক্ষ লক্ষ টাকার ক্ষতির মাশুল গুনতে হচ্ছে তাঁদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube