গণধর্ষণের অভিযোগে পুলিশের জালে শিবু হাজরা!

অবশেষে সন্দেশখালিতে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ । সন্দেশখালির এক মহিলার গোপন জবানবন্দীর ভিত্তিতে গণধর্ষণের মামলার রুজু করে শিবু হাজরাকে শনিবার গ্রেফতার করা হয় ন্যাজাট এলাকা থেকে ।

শনিবার রাতে শিবু হাজরাকে গ্রেফতার করে বসিরহাট থানায় নিয়ে আসা হয় । তারপর থেকেই বসিরহাট থানার গেট বন্ধ করে রেখেছে পুলিশ । তবে সুত্র মারফৎ জানা যায় কিছুক্ষণের মধ্যেই তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে । তবে পুলিশ সূত্রে খবর কোর্টে তোলার আগেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে কথা বলবেন তারপর শিবু হাজরাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে । ওখান থেকেই শিবু হাজরাকে বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে ।

সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে নতুন করে সংযোজন করা হয় গণধর্ষণের চেষ্টার অভিযোগ । শনিবার উত্তম সর্দারের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক । অন্যদিকে বিজেপি নেতা বিকাশ সিংকে ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক । পাশাপাশি শেখ শাহাজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টা মামলা রুজু করে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube