জনসভায় অনুব্রত মণ্ডল ও শেখ শাহজাহানের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী । রবিবার বীরভূমের সিউড়ির জনসভা থেকে আবারও নিজের দলের নেতাদের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে সন্দেশখালির ঘটনাকে তিল থেকে তাল করে দেখানো হচ্ছে । বাদ পড়লেন না অনুব্রত মণ্ডলও । মুখ্যমন্ত্রীর মতে কেষ্টকে এখনও মানুষের মন থেকে বের করতে পারেনি বিজেপি ।
এদিন তিনি জানান, সন্দেশখালি কাণ্ডে কোনও মহিলাই অভিযোগ দায়ের করেননি । পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে । রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে যেতে কার্যত গা-ঢাকা দেন সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান । তবে তাঁকে একপ্রকার ক্লিনচিট দিয়ে মুখ্যমন্ত্রী সব দোষ ঠেলে দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘাড়ে । তিনি বলেন, সন্দেশখালিতে ইডিকে সঙ্গে নিয়ে ঢোকে বিজেপি; তারপরেই তিলকে তাল করা হয় ।
তিনি এদিন আরও বলেন, “বীরভুমেও নানান চক্রান্ত চলছে । কেষ্টকে কতদিন ধরে জেলে ভোরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি”। তবে কি কেষ্টগড় থেকে শাহজাহানদের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী?
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, বিরোধী দলের একাধিক নেতারা জেলবন্দি হলেও বিজেপি নেতারা সে তালিকা থেকে বাদ রয়েছেন । একই সঙ্গে আরাবুলের উদাহরন টেনে এদিন কেন্দ্রকে তোপ দাগেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

