সিউড়ির চাঁদমারি মাঠে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাতে আর মাত্র কয়েকটা দিন । যে কোনও দিন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে । তারই আগে রবিবার কেষ্টগড়ে গেলেন মুখ্যমন্ত্রী ।
এদিন সিউড়ির সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী । তুলে আনলেন আধার বাতিল হওয়ার প্রসঙ্গও । এদিন তিনি বলেন একাধিক জায়গায় সাধারণ মানুষের আধার বাতিল করে দেওয়া হচ্ছে । তাঁর মতে মানুষকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করতেই কেন্দ্রের এমন চক্রান্ত । তাঁর পাল্টা চ্যালেঞ্জ, এভাবে বাংলার উন্নয়নকে রোখা যাবে না ।
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এদিন প্রশ্ন তোলেন, কোন অধিকারে এত আধার কার্ড বাতিল করছে কেন্দ্র? নির্বাচনের আগে পূর্ব বর্ধমানে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে । প্রসঙ্গত আধার কার্ড বাতিলের চিঠি আসতে শুরু করে উত্তর দিনাজপুর জেলায়ও ।
পাশাপাশি ১০০ দিনের বকেয়া টাকা নিয়েও এদিন মুখ্যমন্ত্রীর নিশানায় পড়ে কেন্দ্রীয় সরকার । বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি । তিনি জানান, “অনেকে বলেন কোথায় কাজ, কোথায় কাজ বীরভূম জেলায় প্রচুর কাজ হয়েছে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

