প্রাক্তন সাংসদ বর্তমান মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী । বৃহস্পতিবার কলকাতার বেসরকারি হাসপাতালে রাত ২.২০মিনিটে প্রয়াত হন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর ।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি ভগবানগোলা থেকে প্রার্থী হন ঘাসফুল প্রতিকে । নির্বাচনে জয়ী হন তিনি । মাঝে মাঝে ভগবানগোলায় এসে থাকতেনও । যদিও বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায় । ইদ্রিস আলির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে ।
অন্যদিকে এই খবর ভগবানগোলায় এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে । ভগবানগোলাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁর ছবিতে সম্মান জানান স্হানীয় তৃণমূল নেতৃত্বরা । তিনি ক্যান্সার রোগে ও বয়স জনিত কারণে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন বলে খবর । কলকাতায় তাঁর মৃত্যুতে তাঁর নিজস্ব বিধানসভা কেন্দ্রেও নেমে আসে শোকের ছায়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

