মুর্শিদাবাদ জেলার বড়ঞা অঞ্চলের একোম্বা গ্রামে মাটি তোলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় বচসা । সেই বচসা অবশেষে গড়ায় মারামারি পর্যন্ত ! রবিবারের এই ঘটনায় আহত হয় ৫ জন ব্যক্তি ।
রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত একোম্বা গ্রামে দুই পতিবেশীর মধ্যে মারপিট শুরু হয় । জানা যায়, মাটি তোলাকে কেন্দ্র করেই এই মারামারির ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসগার ও নাজমুলের, একম্বা মোড়ে চায়ের দোকান রয়েছে । বর্তমানে কুলি থেকে ডাকবাংলা রাস্তা মেরামতের কাজ চলছে । সেই মাটি তোলাকে কেন্দ্র করেই হয় ঘটনার সূত্রপাত ।
এই ঘটনায় দুই পক্ষের পাঁচ জন আহত হয়েছেন বলে জানা যায় । আহত অবস্থায় সকলকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । এই ঘটনায় বড়ঞা থানায় লিখিত অভিযোগ জমা পড়ে । গ্রামবাসীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

