বর্ধমান শহরের ১২ নং ওয়ার্ডের শতাব্দী বাগ এলাকায় প্রায় দুমাস ধরে রাস্তায় জল জমে আছে। এলাকার কাউন্সিলর থেকে পুরপ্রধানকে জানিয়েও নিকাশি সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।
ওই এলাকার ২ নং লেনটিতেই সমস্যা প্রকট। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সবসময়ই জল জমে থাকছে। হেঁটে ওই রাস্তা পার হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয় বাইক, গাড়ি চলা সমস্যা হচ্ছে। দীর্ঘদিন জলজমার কারণে বেড়েছে মশার উপদ্রব। জল বাহিত রোগ ছড়াতে পারে বলেও আতঙ্কিত বাসিন্দারা।
পুরপ্রধান পরেশ সরকার জানিয়েছেন, এই এলাকার জল ১১ নং ওয়ার্ডের কিছু এলাকার উপর দিয়ে সুকান্তনগরের পড়ে। সেখান থেকে নয়ানজুলি হয়ে বেরিয়ে যায়। এবারে বর্ষার আগেই সেই পথে মাটি জমে গেছে। অতিরিক্ত লোক লাগিয়ে সেগুলি পরিস্কার করা হচ্ছে। দু একদিনের মধ্যেই জল নেমে যাবে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

