জমি নিয়ে বিবাদের জেরে নিকট আত্মীয়দের হাতে আক্রান্ত হলেন চার মহিলা । আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় । শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কালিদাসপুর এলাকায় ।
এদিনের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বৃন্দা বিশ্বাস, সাগরিকা মন্ডল, নমিতা গায়েন ও রিতা মণ্ডল । আহতদের মধ্যে রিতার চোট অল্প হওয়ায় তাঁকে ছোট মোল্লাখালি প্রাথমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । তবে বাকি তিনজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই আহতদের বোন অনিতা মন্ডলের সাথে পাঁচ বিঘা জমি নিয়ে বিবাদ চলছিল তাঁদের । সেই জমি জোর করে নিয়ে চাষ করতেন অনিতার ছেলে সুমন । কিন্তু এবার সেই জমি চাষ করেন আক্রান্তরা । জানা যায়, শনিবার জমিতে ডাল চাষের পর সেখানে জল দিচ্ছিলেন তাঁরা । অভিযোগ তখনই তাঁদের উপর হামলা চালায় সুমন ও তার সহযোগীরা ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে স্থানীয়রা এই চার মহিলাকে উদ্ধার করে । এ বিষয়ে সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

