আইসিডিএস কর্মী ও স্থানীয় মানুষের বাধায় ডাম্পিং গ্রাউন্ডের কাজ বন্ধ করতে বাধ্য হল পঞ্চায়েত কর্মীরা। কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকার কাছারি বাড়ি সংলগ্ন এলাকাতে ডাম্পিং গ্রাউন্ড করার পরিকল্পনা করেছিল কুলসুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ, ঠিক তখনই ডাম্পিং রাউন্ড তৈরির জন্য কাজ করতে আসা শ্রমিকদের কাজ বন্ধ করে দিল এলাকার সাধারণ মানুষ ।
সকলের দাবি জনঘনবসতিপূর্ণ এলাকা সহ একটি আইসিডিএস কেন্দ্র আছে এই স্থানে। কোনভাবেই দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ফেলার জায়গা করতে দেওয়া হবে না ওই জায়গায়। ঠিক এই দাবি নিয়ে বেড়াচাঁপা রোড অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা, এই বিষয় নিয়ে আইসিডিএস কেন্দ্রের তরফে ক্ষোভ উগরে দিলেন আইসিডিএস কেন্দ্রের কর্মী, তিনি জানান বহু কষ্টের পর এই আইসিডিএস কেন্দ্র টি সঠিকভাবে নির্মাণ কার্য করা সম্ভব হয়েছে, যদি এখানে ডাম্পিং গ্রাউন্ড হয় সেক্ষেত্রে বাচ্চাদের সমস্যার মুখে পড়তে হবে।
অন্যদিকে কলসুর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক সাহাবুল সর্দার জানান ইতিপূর্বে জায়গা দেখার জন্য তারা এসেছিল, গ্রামবাসীদের বলা হয়েছিল অভিযোগ থাকলে জানাতে, কিন্তু গ্রাম পঞ্চায়েতে এমন কোন অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি সে কারণেই আজ থেকে কাজ শুরু হওয়ার কথা, অবশেষে ক্ষোভের মুখে পড়ে কাজ বন্ধ করলো শ্রমিকরা। এলাকাবাসীর দাবি সম্পূর্ণরূপে এই কাজ এখানে বন্ধ না হলে আগামী দিনে আন্দোলনে নামবে এলাকার সাধারণ মানুষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

