রাতের অন্ধকারে সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল তছরুপের অভিযোগ উঠল বাসন্তীতে। বাসন্তী থানার উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় এক মহিলার বাড়ি থেকে ১৯ টি সবুজ সাথী প্রকল্পের সাইকেল উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ সরকারি প্রকল্পের সাইকেল রাতের অন্ধকারে পাচার করে এনে শিখা সাউ নামে স্থানীয় এক মহিলার বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে।
যদিও এই ঘটনা সম্পর্কে বাড়ির মালিক কিছুই জানেন না বলে দাবি করেছেন। মিনি ট্রাক চালক সুব্রত রাউত নামে এক ব্যক্তি শুক্রবার রাত্রি ১২টা নাগাদ এই সাইকেলগুলো তাঁর বাড়ির একটি ফাঁকা টিনের ঘরে সেগুলি রেখে যায় বলে দাবি শিখার। ঘটনার কথা জানাজানি হতেই শনিবার সকালে এর মধ্যে ৬টি সাইকেল নারায়নতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির স্কুলে দিয়ে আসে সুব্রত। তবে ঘটনার কথা জানতে পেরে বাসন্তী থানার পুলিশ বাকি ১৩ টি সাইকেল উদ্ধার করেছে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ ও বাসন্তী ব্লক প্রশাসন সূত্রে খবর, শুক্রবার ঢুঁড়ি জনপ্রিয় নগর জনপ্রিয় স্কুল থেকে বাসন্তী ব্লকের বিভিন্ন স্কুলে সবুজ সাথী সাইকেল পাঠানো হচ্ছিল। সেই মোতাবেক বাসন্তীর কুলতলি নারায়নতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির স্কুলেও ২৩৯ টি সাইকেল আসার কথা ছিল। রাতে সুব্রত নামে ঐ ট্রাক চালককে সেকারণে ঢুঁড়িতে ডেকে পাঠানো হয়েছিল। তাঁর গাড়িতেই সাইকেল আসে। কিন্তু স্কুলে ২৩৯ টি সাইকেল নামিয়ে দিয়েও ১৯ টি সাইকেল বেশি হয়। সেই বাড়তি সাইকেল ঐ ট্রাক চালক বাসন্তীর পালবাড়ি এলাকায় শিখা সাউয়ের বাড়িতে রেখে যায়। যদিও স্থানীয় বাসিন্দা এবং বিরোধীদের অভিযোগ, এই সাইকেলগুলি চুরি করে বিক্রির পরিকল্পনা ছিল অভিযুক্তদের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

