আচমকাই বাতিল আধার কার্ড! এক-দু’জন নন, রাজ্যে একাধিক কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠল। ঘটনাচক্রে, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, যাতে ভোট দিতে না পারে, সেই কারণে অনেকের আধার বাতিল করে দেওয়া হচ্ছে। তার পরেই আধার বাতিলের খবর প্রকাশ্যে আসায় এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিও।
আধার কার্ড বাতিলের চিঠি আসতে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলায়। বিশেষ সূত্রের খবর রায়গঞ্জ শহর এলাকায় ইতিমধ্যেই ৬৫-৭০ জন এই চিঠি পেয়েছেন। জেলায় প্রায় ৫০০ মানুষের কার্ড বাতিলের চিঠি বিভিন্ন পোষ্ট অফিসে এসে পৌঁছেছে।
জানা যাচ্ছে রাঁচীর আধার নিয়ন্ত্রক থেকে প্রায় ৩০ লক্ষ কার্ড বাতিলের চিঠি আসতে চলেছে । রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ঘোষণা করেছেন এন আর সি-র কারণে কোনও নাগরিক হয়রান হবেননা, সেখানে আধার বাতিলের কারণে লিখা রয়েছে দেশে থাকার প্রয়োজনীয় প্রমাণ যথেষ্ট না থাকায় এই কার্ড বাতিল করা হচ্ছে । ফলে রেশন,ব্যাঙ্ক,জমি কেনাবেচা-য় সমস্যা সম্মুখীন হতে শুরু করেছেন মানুষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

