আবারও উদ্ধার হল সোনা! বিএসএফ জওয়ানরা উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে থেকে উদ্ধার করে বহু মুল্যের সোনা । শনিবারের এই ঘটনায় বিএসএফের জালে ধরা পড়ে ৩ পাচারকারী ।
প্রায় ২ কোটি ২৫ লক্ষ টাকার সোনা উদ্ধার করল পেট্রাপোল সীমান্তের বিএসএফ । পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ৩ পাচারকারীকে । উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তের ১৪৫ নাম্বার ব্যাটালিয়নের বিএসএফ ২২ টি সোনার বিস্কুট, ৩ প্যাকেট সোনার পেস্ট সহ ৩ পাচারকারীকে আটক করে । চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা চালিয়েছিল বলে জানা যায় । উদ্ধার হওয়া সোনার ওজন ৩.৬২৮ কেজি । আটক হওয়া সোনার আনুমানিক মূল্য ২ কোটি ২৫ লক্ষ ৫২ হাজার ৪৮ টাকা ।
বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে খালি ট্রাক নিয়ে ভারতে ফেরার সময় এই সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল বলে খবর । সতর্ক বিএসএফ জওয়ানরা তল্লাশি চালিয়ে খালি ট্রাক থেকে এই বিপুল পরিমাণের সোনা উদ্ধার করে । ৩ পাচারকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেও জানা যায় । ধৃতদের নাম রাজু দাস , সঞ্জীব দাস, মোহাম্মদ রিবায়েদিন । উদ্ধার হওয়া সোনা ও ধৃত তিনজনকে পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

