তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে খাল থেকে উদ্ধার হল এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ । ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার হরিপুর এলাকায় । মৃতদেহটি উদ্ধার করা হয় শুক্রবার রাতে ।
খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । মৃত যুবকের নাম অধীর দাস; তাঁর বয়স হয়েছিল ২৮ বছর । মৃত যুবকের বাড়ি ওই এলাকাতেই বলে জানা যায় । পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন অধীর বাড়ি থেকে বেরিয়েছিল । তবে সেদিন রাতে সে আর বাড়ি ফেরেনি । এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেই জানা যায় ।
অধীরের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন । শেষ পর্যন্ত শুক্রবার রাতে প্রতিবেশীরা একটি খালে তার মৃতদেহ ভাসতে দেখেন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তাঁর বাড়িতে ও থানায় । পরে পুলিস ঘটনাস্থলে গিয়ে অধীরের মৃতদেহ উদ্ধার করে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হল তাঁর পুলিশ তার তদন্ত শুরু করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

