রবিবার সন্দেশখালিতে সভা বাতিল শাসকদলের, বদলে কবে?

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে সপ্তাহখানেক আগে পথে নেমেছিলেন সন্দেশখালির সাধারণ মানুষ। এরপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। সেই আবহে রবিবার সন্দেশখালিতে সভা করার কথা ছিল শাসকদলের। তবে সেই সভা হচ্ছে না বলেই সূত্রের খবর।

রবিবার সন্দেশখালিতে সভা হচ্ছে না তৃণমূলের। তার বদলে ওই দিন সন্দেশখালি যাবেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তাঁরা গিয়ে সন্দেশখালির স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলবেন এবং একই সঙ্গে ঘোষণা করবেন সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূলের সভা কবে হতে চলেছে। রাজ্যে চলতে থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে এক সপ্তাহ আগে পথে নেমেছিলেন সন্দেশখালির মানুষ। তার পর থেকই উত্তপ্ত সন্দেশখালির পরিস্থিতি। এই নেতাদের বিরুদ্ধে এলাকায় অত্যাচার চালানোর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতি যখন বিভিন্ন রাজনৈতিক দল সন্দেশখালিতে হাতিয়ার করে শাসক দল তৃণমূলকে আক্রমণ করছে, তখন পাল্টা তৃণমূলও সন্দেশখালির ঘটনা নিয়ে একটি সভা করবে বলে ঘোষণা করেছিল। রবিবার, ১৮ ফেব্রুয়ারি সেই সভা হওয়ার কথা ছিল সন্দেশখালিতে। কিন্তু শনিবার ওই সভার দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

আগামী ৩রা ফেব্রুয়ারি সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। যদি ১৪৪ ধারা না ওঠে তাহলে হবে না। ইতিমধ্যেই রাজ্যের মহিলা কমিশন গিয়েছে সন্দেশখালিতে। এই প্রসঙ্গে সুজিত বসু জানান, “আগামীকাল সন্দেশখালি আমরা যাব। যেখানে ১৪৪ ধারা জারি নেই সেখানে যাব। কর্মী বা সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলব। সন্দেশখালিতে একটা সমস্যা হয়েছে। তা নিয়ে কথা বলব।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube