মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত ‘দঙ্গল’ ছবির শিশু অভিনেত্রী সুহানি ভাটনগর। ‘দঙ্গল’-এ আমির খানের সঙ্গে মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সুহানি। নামী কুস্তিগীর ববিতা ফোগতের শৈশবকালীন চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
ছবিতে মহাবীর ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। ছোট্ট গীতার ভূমিকায় জায়রা ওয়াসিম এবং ববিতার ভূমিকায় সুহানির অভিনয় মন জয় করেছিল দর্শকদের। প্রাপ্তবয়স্ক গীতার চরিত্রে ছিলেন ফতিমা সানা শেখ এবং ববিতার চরিত্রে রূপদান করেন সান্যা মালহোত্রা।
সূত্রের খবর, কিছুদিন আগে পা ভেঙেছিল অভিনেত্রী সুহানির। এরপরে দিল্লি এইএমস-এ ভর্তি করানো হয়েছিল তাঁকে। শুরু হয় চিকিৎসাঅ। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই থেকেই এই তরুণ অভিনেত্রীর অকালপ্রয়াণ বলে জানা গিয়েছে। ফরিদাবাদের বাসিন্দা সুহানির শেষকৃত্য শনিবার সম্পন্ন হবে সেই শহরেই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

