চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক । শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । শুক্রবার অসুস্থ বোধ করায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর ।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে । সেখানে তিনি জয়দীপ ঘোষের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন তিনি ।
‘অনুষ্টুপ চন্দ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ কোচবিহারের মেয়ে অঞ্জনা ভৌমিকের ।উবশ্য তাঁর আসল নাম ছিল আরতি ভৌমিক । মাত্র ২০ বছর বয়সে রূপোলী জগতে তাঁর আগমন । জুটি বেধেছেন উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও ।
১৯৪৪ সালে জন্ম অভিনেত্রীর, রেখে গেলেন দুই মেয়ে নিলাঞ্জনা ও চন্দনাকে । তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র জগতে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

