অস্ত্র নিয়ে হাজির প্রধান শিক্ষক! প্রতিবাদে অভিভাবকরা

ক্লাস রুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ছাত্র ছাত্রীদের ভয়ভীতি দেখানো ও বিভিন্ন ভাবে হেনস্থা করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে । শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । প্রতিবাদে পথে নামলেন অভিভাবকরা ।

এদিন স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সরদারের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান ও বিক্ষোভ দেখান অভিভাবকরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ । অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় । অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছেন সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুপতি সরদার । বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুল প্রাঙ্গনে । কিন্তু শনিবার স্কুল এসে হঠাৎ করে চাকু সহ বিভিন্ন অস্ত্র দেখে ছাত্র ছাত্রীদের ভীতি প্রদর্শন শুরু করেন প্রধান শিক্ষক । তাতেই কার্যত আতঙ্কিত হয়ে ওঠেন ছাত্র-ছাত্রীরা ।

বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত হতে শুরু করেন আশেপাশের অভিভাবকরা । তারপরেই কার্যত স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে শুরু হয় বিক্ষোভ । যদিও ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক । খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ । তারপরেই ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । অবিলম্বে ওই শিক্ষককে বরখাস্ত করার দাবিতে এবং বদলি করার দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube