সন্দেশখালি কাণ্ডে আইএসএফ সংগঠনের পক্ষ থেকে বসিরহাট এসপি অফিসে মিছিল করে এসে ডেপুটেশন জমা দেন সমর্থকরা । এদিন সন্দেশখালি কাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি করে শনিবার আইএসএফ কর্মী সমর্থকরা এই কর্মসূচীর আয়োজন করেন ।
আইএসএফের কর্মসূচি ঘিরে পুলিশের তৎপরতা তুঙ্গে । বাঁশের ব্যারিকেড করে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ । আইএসএফ-এর উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তাপস ব্যানার্জীর নেতৃত্বে হাজার খানেক আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে টাউন হল থেকে মিছিল করে এসে এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন সমর্থকরা ।
পাশাপাশি চারজনের একটি প্রতিনিধিদল এসপি অফিসের দফতরে ডেপুটেশন জমা দেবেন বলেও জানা যায় । এদিন তাঁদের দাবি, সন্দেশখালি কাণ্ডের যারা মূল অভিযুক্ত, অর্থাৎ শেখ শাহাজাহান, শিবু হাজরা সহ যেসব অভিযুক্তরা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

