শনিবার চোপড়ার চেতনাগছ এলাকায় মাটি চাঁপা পড়ে মৃত চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তর দিনাজপুর জেলা সিপিএমের প্রতিনিধি দল । এদিন পরিবারের লোকজনের পাশাপাশি গ্রামবাসীদের সাথেও কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন সিপিএমের প্রতিনিধি দলটি ।
সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনায় BSF কেই দাই করেন । ক্ষতিপূরণ নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । একই সঙ্গে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক ।
প্রসঙ্গত, সোমবার উত্তর দিনাজপুরের চোপড়া চেতনাগছে ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে চার শিশুর মৃত্যু হয় । এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করেন । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

