ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল এক জোড়া পশুরাজ । ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে পৌঁছয় এই সিংহ দম্পতি । অভিযোগ আনা হয়, সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়েছে সীতা । অপরদিকে সিংহের নাম রাখা হয়েছে আকবর । আর এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের । তাই তাঁরা সীতা নামের বদল চেয়ে শুক্রবার জলপাইগুড়ি স্থিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।
বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, “বেঙ্গল সাফারি পার্কে যেই সিংহী আনা হয়েছে তাঁর নাম রাখা হয়েছে সীতা । এতে আমাদের হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে । এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে । তাই আমরা উচ্চ আদালতের দারস্থ হলাম” ।
মামলাকারীদের আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, “ত্রিপুরা থেকে সিংহ দু’টিকে আনা হয়েছে তার সরকারি নথিতে তাদের নাম লেখা ছিল প্যানথেরা লায়ন মেল ও ফিমেল । পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল । কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা । তাই সীতা নাম পরিবর্তন চেয়ে আমরা আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম । আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার পার্টি করেছি । আগামী ২০ তারিখ এই মামলার শুনানি হবে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

