জলাশয় থেকে উদ্ধার করা হল এক নর কঙ্কাল । এই নোর কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে । শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাও গ্রাম পঞ্চায়েতের পলিহারের তিনঢিপি এলাকায় ।
জানা গেছে ওই এলাকার একটি শুকিয়ে যাওয়া জলাশয়ে একটি নর কঙ্কাল দেখতে পান স্থানীয় বাসিন্দারা । ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে । স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য খবর দেন পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । পুলিশ সেই নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে আসে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন কালিয়াগঞ্জের পলিহার এলাকার বাসিন্দা মহসিন আলি । পরিবারের তরফ থেকে কালিয়াগঞ্জ থানায় একটি নিখোঁজ ডাইরিও করা হয় । তবে এই নর কঙ্কালের কোমরের বেল্ট দেখে পরিবারের লোকেদের সন্দেহ হয় যে এই কঙ্কাল মহসিন আলির হতে পারে । পরবর্তী সময়ে ডিএনএ টেস্ট করার জন্য হাড়গোড় রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠানো হয় । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

