হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুকান্ত মজুমদার

তিনদিন পর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । গত ১৪ ফেব্রুয়ারি, বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে অসুস্থ হয়ে পড়েন তিনি । শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুকান্ত ।

বেসরকারি হাসপাতালের নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের বেড নম্বর ১২৯ এ ভর্তি ছিলেন তিনি । হাসপাতাল সূত্রে খবর, তাঁর সিটি স্ক্যান করা হয় পেটে, বুকে, মাথায়, ঘাড়ে এবং স্পাইনাল কর্ডে । পাশাপাশি স্যালাইন, অক্সিজেন এবং পেইন কিলার দেওয়া হয় তাঁকে ।

দীর্ঘক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন বিজেপি রাজ্য সভাপতি । তবে বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে । শুক্রবার সুকান্ত মজুমদারকে দেখতে ওই বেসরকারি হাসপাতালে যান মিঠুন চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায় । তার পরদিনই ছুটি পেলেন সুকান্ত । শনিবার হুইল চেয়ারে বসেই বেসরকারি হাসপাতাল থেকে বের হন তিনি । সেই সময় বেসরকারি হাসপাতালের বাইরে ভিড় জমান বহু বিজেপি কর্মী-সমর্থকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube