নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য সরকার ২০২৪-২৫ সালের রাজ্য বাজেট পেশ করেছে। তবুও আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কথা দিয়েও কথা রাখেনি সরকার, এমনই অভিযোগ তাঁদের। গ্রামীণ এবং শহরাঞ্চলের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা বৃদ্ধি করা, মোবাইল প্রদান, অবসরকালীন ভাতা ৫ লক্ষ টাকা নিশ্চিত করা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য সহ অন্যান্য নানা সুবিধা প্রদানের ক্ষেত্রে বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্বেও রাজ্য সরকার এই বাজেটে তাদের কোনও ভাতা বৃদ্ধি বা অন্য কোনও প্রতিশ্রুতি রাখেনি।
এমতাবস্থায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা খুবই আশাহত। এর প্রতিবাদে সোমবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়নের নেতৃত্বে ধর্মতলার ‘ওয়াই’ চ্যানেলে যৌথ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের কিছু নির্দিষ্ট দাবি দাওয়া আছে। স্থায়ী ভাতা বৃদ্ধি এবং প্রতি বছর ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট, ঘোষণা অনুযায়ী মোবাইল বাবদ প্রত্যেক আশা কর্মীকে ১৫,০০০ টাকা প্রদান। তাছাড়াও মাতৃত্বকালীন ছুটি, ক্যাজুয়াল লিভ সহ সব ধরনের ছুটি ধার্য করা। কোভিডে আক্রান্ত কর্মীদের জন্য ঘোষিত ১ লক্ষ টাকা দ্রুত প্রদান। কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে ঘোষিত অবসরকালীন ভাতা ওই কর্মীর পরিবারকে প্রদান করা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

