বসন্ত বরণ করল বিশ্বভারতী

বসন্তকে বরণ করল শান্তিনিকেতন। বিশ্বভারতীতে উৎসবের আমেজ। শীত প্রায় বিদায়ের দোরগোড়ায়। বাতাসে বসন্তের ছোঁয়া। এই বসন্তকে বরণ করে নিল বিশ্বভারতী।

পাঠভবন ও সংগীত ভবনের ছাত্র-ছাত্রীদের নাচ ও গানের মাধ্যমে এবং আর শ্রমিকদের উপস্থিতিতে সামনের বসন্ত ঋতুকে বরণ করলেন সকলেই। শীত শেষ হতেই শুরু হল বসন্ত ঋতু। আর এই বসন্ত ঋতুতে প্রকৃতি যেন সেজে ওঠে শান্তিনিকেতনে। তাই নাচ ও গান প্রদর্শন করল বিশ্বভারতী ছাত্র-ছাত্রীরা। প্রতিবছরই এই সময় সেজে ওঠে শান্তিনিকেতন। উৎসবে মুখর হয়ে ওঠেন সবাই। এই বছরও তার অন্যথা হল না।

এরপরেই শান্তিনিকেতন মেতে উঠবে বসন্ত উৎসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গায় প্রতি বছরেই রীতি মেনে হয় বসন্ত উৎসব, দোল উদযাপন, রঙের খেলা। এই বসন্ত উৎসবেরই সূচনা হল এই উৎসব দিয়ে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube