চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। সেই প্রতিবাদে ভাঙচুর হাসপাতালের ইমারজেন্সি বিভাগ! শুক্রবার গভীর রাতে আরামবাগ মেডিক্যাল কলেজের ঘটনা। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ এলে তাদের ঘিরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। অভিযোগ আরামবাগ মেদিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিভাগে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় আরামবাগের কালিপুরের বাসিন্দা মহুদা বেগম, কিন্তু ভর্তির পর থেকে চিকিৎসক ও নার্সরা ঠিক মতো পরিষেবা দেয়নি। উল্টে ওই রোগীকে ভুল ইঞ্জেকশন দেওয়া হয় বলে অভিযোগ।
তার জেরেই রাতে মৃত্যু হয় বলে অভিযোগ, তার পরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকজনlআতঙ্কে রুমের ভেতর আটকে পড়ে চিকিৎসা কর্মী ও নার্সরা।পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ যায় ঘটনাস্থলে। দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয়lযদিও পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য রোগী ও আত্মীয়দের মধ্যে। যদিও হাসপাতালে ইমারজেন্সি বিভাগের চিকিৎসক জানান কেন ভাঙচুর হল তা পরিষ্কার নয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

