কেষ্টাহীন বীরভূমে মুখ্যমন্ত্রী

বীরভূম জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শনিবার। রবিবার যাওয়ার কথা থাকলেও নবান্ন সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্যে কিছু বদল হয়েছে সফরে। শনিবারই বীরভূমে মমতা। বীরভূম পৌঁছে মুখ্যমন্ত্রী যাবেন বোলপুরের রাঙাবিতান সরকারি আবাসনে। রবিবার রয়েছে সিউড়িতে প্রশাসনিক বৈঠক, সিউড়ির চাঁদমারি মাঠে। প্রশাসনিক বৈঠকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেশ কিছু প্রকল্পের, পাশাপাশি দেউচা পাঁচামির প্রস্তাবিত কয়লা খনি এলাকার প্রায় ৫০০ জন জমি দাতারা হাতে পাবেন সরকারি চাকুরির কাগজপত্র।

সিউড়িতেই জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকও রয়েছে। সামনে লোকসভা ভোটের কথা চিন্তা করেই বীরভূম নিয়ে প্রস্তুতি তুঙ্গে।

অন্যদিকে জেলাতে নেই অনুব্রত মণ্ডল। অনুব্রতহীন বীরভূমে মুখ্যমন্ত্রীর সফরে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন বীরভূমের আপামর মানুষজন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube