পরিশ্রমের তুলনায় মজুরি কম, জৌলুস হারাচ্ছে হুগলির বাবনানের চিকন শিল্প

হুগলির চুঁচুড়া মহকুমার অন্তর্গত বাগনান গ্রাম,”চিকন গ্রাম” নামে পরিচিত হুগলির এই গ্রামে বহু পরিবার জড়িত এই শিল্পের সাথে। অর্থাৎ কাপড়ের ওপর থাকা ছিদ্র গুলিকে সুতো দিয়ে সুন্দরভাবে ফুলের নকশা যুক্ত কাজ “চিকন” নামে পরিচিত। একটা সময় এখানকার চিকনের কাজ জাহাজে করে পাড়ি দিত বিশ্বের বেশ কয়েকটি দেশে, যে কাজ এদেশের লখনৌতে খুবই জনপ্রিয় হলেও সময়ের সাথে আজ তা অনেকটা বিপর্যস্ত ফলে জৌলুস হারাচ্ছে হুগলির অন্যতম এই শিল্প।

স্বাভাবিকভাবেই একটা বড় অংশের কর্মী সমস্যার মুখে। চিকন শিল্পী ফিরোজা বেগম জানান এই কাজের সাথে যুক্ত তাদের গ্রামের বেশ কয়েকটি পরিবার কিন্তু উপযুক্ত পারিশ্রমিকের অভাবে ক্রমশ গুরুত্ব হারাচ্ছে এই শিল্প,কারণ একটি কাপড়ে এই ধরনের নকশা করতে বেশ কয়েকটা দিন সময় লাগে কিন্তু সে তুলনায় মজুরি নেই, আরেকশিল্পী রাজিয়া খাতুন জানান গত ৩০ বছর ধরে এই কাজ করে আসছি। মূলত কাপড়, বিছানার চাদর, বালিশের কভার, টেবিল কভার সহ বিভিন্ন কাজ করে থাকলেও কম পারিশ্রমিকে তারা সমস্যার মুখে,তারা চায় প্রশাসন এই শিল্পের কথা গুরুত্ব দিয়ে ভাবুক, তাহলে অনেক শিল্পী উপকৃত হবেন।

ব্যবসায়ী শেখ মহম্মদ হোসেন জানান বাপ, ঠাকুরদার আমলে এই শিল্প বিদেশে গেলেও ইদানিংকালে তা এদেশের মধ্যেই সীমাবদ্ধ কারণ সুতো, কাপড় সহ অন্যান্য উপকরনের দাম বাড়লেও, সেই তুলনায় দাম পাচ্ছি না একই সাথে কাপড় কিংবা সুতোর গুণগত মান কমায় গুরুত্ব হারাচ্ছে এই শিল্পের। সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত জানান ইতিমধ্যেই এই শিল্প গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক স্তরে, মুখ্যমন্ত্রীও এই শিল্পকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে তবুও এই শিল্প যাতে আরো বৃদ্ধি পায় তার চেষ্টা করব। সেই চিকন গ্রামের ঐতিহ্য ফিরুক চাই সকলেই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube