সন্দেশখালিতে বাধা পেয়ে রাজভবনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম!

শুক্রবারেও সন্দেশখালিতে উত্তপ্ত ছিল পরিস্থিতি । পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গেরুয়া শিবিরের ৬ সদস্য্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছিল সন্দেশখালি । তবে শুক্রবারও সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন তাঁরা ।

শুক্রবার রামপুরে বাধা দেওয়া হয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে । তারপরেই সোজা রাজ্যপালের কাছে পৌঁছে যান বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা । প্রায় দু’ঘণ্টা পর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন তাঁরা । এদিন তাঁরা জানালেন, জে পি নাড্ডাকেও রিপোর্ট জমা দেবেন তাঁরা । তবে প্রয়োজন হলে কোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালি যাবেন তাঁরা ।

প্রসঙ্গত রামপুরে বাধা পেয়েই পুলিশের সঙ্গে বচসা-বিবাদে জড়িয়ে পড়েন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা । ৫ জন সন্দেশখালি গেলে, ১৪৪ ধারা লঙ্ঘন হবে না বলে তাঁরা জানালেও অনুমতি দেওয়া হয়নি তাঁদের । পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয়েছে প্রচুর মহিলা পুলিশ । বিজেপির প্রতিনিধি দল জানান, “২ জনকে অন্তত যেতে দেওয়া হোক সন্দেশখালিতে” । তাতেও রাজি হয়নি পুলিশ । সময় বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে উত্তেজনা । রাস্তায় বসে প্রতিবাদ দেখানোর পর প্রতিনিধি দল ঘটনাস্থল ছাড়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube