মুর্শিদাবাদের ইসলামপুরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর । শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ডিউটিতে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর । আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও এক পুলিশ কর্মী ।
পুলিশ সূত্রে খবর, ইসলামপুরে পাহাড়পুর এলাকায় বাইকে করে নশিপুর হাই মাদ্রাসায় ডিউটিতে যাচ্ছিলেন দুই SAP পুলিশ কনস্টেবল । সেই সময় কিছুক্ষণের জন্য রাস্তার পাশে বাইক রেখে দাঁড়িয়েছিলেন তাঁরা । উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বোলেরো পিক আপ ভ্যান এসে সজোরে তাঁদের ধাক্কা মারে ।
ধাক্কার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের । অপর পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

