মঙ্গলবার খড়গপুর গ্রামীনের কলাইকুন্ডায় ভেঙে পড়ল যুদ্ধ বিমান । এদিন বেলা তিনটে নাগাদ কলাইকুন্ডার নিকটবর্তী মুরকুনিয়া গ্রামের কাছে ধান জমিতে বিমানটি ভেঙে পড়েতে দেখেন বাসিন্দারা ।
এদিনের ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী কোনও হতাহতের খবর মেলেনি । তবে প্যারাশুট থাকায় পাইলট ও কো-পাইলট অক্ষত রয়েছেন বলেই জানা যায় । স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান এদিন । ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর গ্রামীণ থানার পুলিস ও এয়ারফোর্সের আধিকারিকরা ।
প্রসঙ্গত, গতকাল সোমবার কলাইকুন্ডা এয়ারবেসের ফাইটার জেটের থেকে ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হয় । ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চামটিডাঙা গ্রামের চাষের জমিতে বোমা আছড়ে পড়ে । চাষের জমির উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে জমিতে । জমির ক্ষতি হলেও হতাহতেও কোনও খবর নেই । এদিন ফের যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল । ব্যাপক আতঙ্কে রয়েছেন এয়ারবেসের আশেপাশের গ্রামের মানুষজন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

